1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বারদীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪০২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে হিন্দু সম্প্রদায়ের আধ্যত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাগ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তার মো. রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

আগামী ২ জুন (শুক্রবার) সোনারগাঁয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। তিরোধান উৎসব সফল করার লক্ষ্যে সভায় র‌্যাব-পুলিশের টহল বৃদ্ধি, দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার; চুরি-ছিনতাই রোধে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা, মেডিকেল টিম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, মেলায় দোকান থেকে টাকা উত্তোলন বন্ধ করা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশি ব্যবস্থাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, বারদী আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শংকর কুমার দে, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাবেক বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীসহদেব দাশ, সহ-সভাপতি গৌতম কমার বনিক ও অধ্যাপক কবির মৃধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park