1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ইয়াবা-বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই হাজার ইয়াবা টেবলেট সহ রাজিয়া সুলতানা ও সাদেক মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখ কান্দি গ্রামেরর সাদেক মিয়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাত ১০ টায় একই উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকা থেকে ছয় বোতল বিদেশি মদসহ মোবারক মিয়া ও হাসান মিয়া নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজিয়া সুলতানা কক্সবাজার জেলার টেকনাফ থানার জিন্নাখালী গ্রামের রশিদ আহমেদের মেয়ে অপর আসামি সাদেক মিয়া সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের মোতাবেব মিয়ার ছেলে। একই উপজেলার আমবাগ এলাকার জলিলের ছেলে মোবারক মিয়া ও তাহের দেওয়ানের মেয়ের জামাই হাসান মিয়া।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park