1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া মৌজার সাড়ে তিন শংতাশ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার ভোরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আদালতের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বিবাদীদের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাযায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মোসলেমের ছেলে তাকবীর হোসেন বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে চেঙ্গাকান্দি গ্রামের নুর মোহাম্মদের ছেলে নবী হোসেন(৪০), শাহ জালাল(৩৫), একই গ্রামের নবী হোসেনের ছেলে হৃদয়(২২), খাজা মিয়ার ছেলে নুর আলম(২০) কে বিবাদী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহান নং-৩৮৮/২৩ইং। সেখানে উল্লেখ্য করেন মোসলেম উদ্দিন পৈত্রিক ওয়ারিশ ও খরিদ সুত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। বর্তমানে অসুস্থ থাকার সুযোগে বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মোসলেম উদ্দিনের প্রায় সাড়ে তিন শতাংশ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে নেওয়ার পায়তার করেছে এবং বিভিন্ন ভাবে হুমিক দিয়েছেন। এমন অভিযোগে অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ১৪৫ধারায় বিবাদীকে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদালতের নিদের্শ অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ করে দখলেরর চেষ্টা করছে।

আদালতের নির্দেশ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিমার্ণ কাজ বন্ধ রাখতে বিবাদীদের নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলে বিবাদীরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বাদির বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেন। এ ঘটনায় তাকবীর বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার বাদি তাকবীর হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরের আমাদের জমিতে বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন। পুলিশ বিবাদীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চলে আসলে বিবাদীরা লোকজন নিয়ে আবারও আমাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। বর্তমানে আমাদের পরিবারের সকল সদস্য নিরাপত্তা হিনতায় ভুকছি।

অভিযুক্ত নবীর হোসেন বলেন, আমাদের জমিতেই ঘর নির্মাণ করেছি। তাদের অভিযোগ সম্পূন্ন মিথ্যা।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার বলেন, আদালতে আদেশ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনা প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। হামলা ও ভাংচুরের অভিযোগ পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park