1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নিখোঁজের ১দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৫ বার পঠিত

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে নিখোঁজ হওয়ার একদিন পরে নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ই মে) সকালে মাদারীপুর (আচমত আলী খান সেতুর পাশ্ববর্তী) কুলপদ্দি এলাকায় ইটভাটা সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়। গতকাল দুপুরে গোসল করতে নেমে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এই শিক্ষার্থী গতকাল নিখোঁজ হয়েছিল।

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিও গ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে রাতে খুঁজে পাওয়া না গেলে। সকালে আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্ধুদের সাথে গোসল করার সময়ে সাঁতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ সদস্যরা তাকে সকালে উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park