1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে স্ত্রীকে সাথে নিয়ে মাকে কোপালো ছেলে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

নাজমুল হাসান, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নে টাকার জন্য নিজ ছেলে রাসেল হাওলাদার (৩২) ও তার স্ত্রী পলি বেগম (২৬) কর্তৃক মা আনোয়ারা বেগমকে (৫০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ মে) বিকেলে উপজেলার ছোট বনগ্রাম এলাকার মৃত আলমগীর হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগমের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।

আহত মা আনোয়ারা বেগমকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা আনোয়ারা বেগম নিজেই বাদী হয়ে ডাসার থানায় বুধবার রাতে একটি অভিযোগ দায়ের করেন। এতে রাসেল ও তার স্ত্রী পলি ছাড়াও আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

মা আনোয়ারা বেগমের ভাষ্য ও মামলার বিবরণ থেকে জানা যায়, মৃত্যুর আগে তার বাবা ১০ লাখ টাকা মায়ের কাছে রেখে গেছে দাবী করে রাসেল এ ঘটনা ঘটিয়েছে। কোনো টাকা পয়সা রেখে যায়নি, মা বারবার এ কথা বোঝানোর চেষ্টা করলেও রাসেল ও তার স্ত্রী মিলে মা আনোয়ারা বেগমকে কুপিয়ে জখম করে। এ সময় মেঝো ছেলে নাসির হাওলাদার বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। পরে নাসির স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে রাসেল ও তার বউ পলি আমাকে এর আগে কয়েকবার মারধর করেছে। অথচ তার বাবা মৃত্যুর পূর্বে টাকা রেখে যাওয়া দূরের কথা বরং অনেক টাকা ঋণ হয়েছিলো। একথা আমি ছেলেকে শতবার বোঝানোর চেষ্টা করলেও সে আমার কথা না শুনে টাকার জন্য দা দিয়ে কোপ মেরে আমার মাথা ফাটিয়েছে। তার স্ত্রীসহ কয়েকজনে মিলে আমার চুল ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলে কিল, ঘুষি লাথি ও চড়-থাপ্পড় মেরেছে। ছেলে নাসিরের চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আমি আমার ছেলের এবং তার সহযোগীদের বিচার চাই।

ছেলে নাসির হাওলাদার বলেন, সামান্য টাকার মিথ্যা অপবাদ দিয়ে তারা মাকে কুপিয়েছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে কতো কষ্ট করেছে, এই মাকে এভাবে মেরেছে।আমি আমার ভাই এবং তার স্ত্রী ও সহযোগিদের বিচারের দাবি জানাই।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান বলেন, বিষয়টি দুঃখজনক। ছেলে তার মায়ের সাথে কেমন করে এরকম করতে পারে? অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park