1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নদীতে মাছ শিকার করেন আছিয়া খাতুন

  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া পাবনা:

নিজেরা খাওয়ার জন্য মাছ শিকার করছি। বেশি পাইলে বাজারে বিক্রয় করি। চারটা কন্যা সন্তান,ছেলে সন্তান হয় না বলে ওদের বাবা আরেক টা বিবাহ করছে আমাদের খোঁজ খবর রাখে না। অভাবের সংসার লোকের বাড়িতে কাজ করে। মাছ শিকার করে অসহায় জীবন যাপন করছি এসব কথা বলেন,বেড়া পৌরসভার ৫নং ওয়ার্ড মোহনগঞ্জ এলাকার রহমান আলী সরদার এর মেয়ে আছিয়া খাতুন। জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে টিকে থাকতে হয়। জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকাটা রণক্ষেত্রে টিকে থাকার চেয়েও কঠিন।রবিঠাকুরের এ কথার বাস্তব প্রতিফলন দেখা যায় আছিয়ার জীবনে। জীবিকার তাগিদে মানুষ বিচিত্র পথে যাত্রা করে। বিপুলা এই পৃথিবীতে নানা শ্রেণির,নানা পেশার মানুষ বসবাস করে। কেউ বড় বড় দালানের উপরতলায় বসবাস করে, কেউ আবার ফুটপাতে ঘুমায়। জীবিকার তাগিদে মানুষ ভিন্ন ভিন্ন কাজ বেছে নেয়। তাদের একজন আছিয়া খাতুন। স্বামী ছাড়া চার কন্যা সন্তান এর সংসার চালাতে আছিয়া খাতুন কে বেছে নিতে হয়েছে ভিন্ন এ পেশা। প্রতিদিন যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করা তার পেশা। প্রথমে সখের বশে মাছ শিকার করলেও এখন এটি তার পেশা। পুরুষ এর পাশে বসে পুরুষ মানুষ এর চেয়ে কোনো অংশে কম নেই তার মাছ শিকার। নিরুপায় হয়েই অসহায় জীবনে অভ্যস্ত হয়ে পড়েন। সংগ্রামী জীবনের গল্প জানতে চাইলে আছিয়া বলেন,নিজেরা খাওয়ার জন্য মাছ ধরি। বেশি পাইলে বাজারে বিক্রয় করা হয়।শাহজাদপুর উপজেলার বেইনটা গ্রামের মোহাম্মদ এর সাথে বিবাহ হয়েছিল চারটা মেয়ে সন্তান হয়েছে,ছেলে হয় নাই বলে ওদের বাবা আরেক টা বিবাহ করছে।আমাদের খোঁজ খবর রাখে না। নিরুপায় হয়ে নদীতে মাছ শিকার করি।ময়দা আটা দিয়ে বড়শি ফেললে ভালোই মাছ পাওয়া যায়। বিকেলের দিকে বেশি বেশি পাওয়া যায়। যেদিন বেশি পাওয়া যায় সেদিন বাজারে বিক্রয় করি। কিছু টাকা আয় হয় এভাবেই সংসার চলছে। পরের জায়গায় একটা ঘর তুলে বসবাস করছি চার টা মেয়ে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park