1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্য আটক

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪২ বার পঠিত

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে স্মাটকার্ড বিতরণকালে ছিনতাইয়ের সময় ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

২৯ এপ্রিল( শনিবার) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও সরজমিন সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে দুই নারী ছিনতাই চক্রের সদস্য আটক হয়।একই সময়ে স্মাটকার্ড সংগ্রহ করতে আসা আরও কিছু ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থান থেকে আরও নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে স্থানীয় জনতা।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে ছিনতাইকারী নারী ৭ সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে, স্থানীয় জনতা।আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা হলেন- নিহারারা (৫০), রেকসনা (৪০)পারুল (৩৫), রোজিনা (৩০) সাহিদা (৮০), লামিয়া (৩০)।চক্রের সদস্যরা তাদের ঠিকানা প্রাথমিকভাবে ব্রহ্মণবাড়িয়ার কথা জানান।

ভুক্তভোগী কাকলি সরকার বলেন, স্মাটকার্ড নেওয়ার সময় প্রচুর ভীড় ছিল। এসময় ছিনতাই চক্রের তিন সদস্য আমাকে ঘিরে ধরে।পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই।আমি তাদের শাস্তি চাই।

এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণ কর্মসূচি ছিল।এসময় একদল মহিলা ছিনতাইকারী চক্রের সদস্যরা ভীড়ের মধ্যে ঢুকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় জনগন তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।এরা সংঘবদ্ধ ছিনতাকারী চক্রের সদস্য।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান ছিনতাই চক্রের ৭ নারী সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park