1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ব্যতিক্রমী ঈদ উপহার দিলেন, দীপক কুমার বণিক

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৯৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে সকলের সাথে ভাগাভাগি করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় হাজারো পরিবারের মাঝে ব্যতিক্রমভাবে ঈদ শুভেচ্ছা-উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু।

ঈদ উপহার নিতে কাউকেই আসতে হয়নি। প্রচন্ড রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে বক্তব্য শুনতে হয়নি, ছবি তোলার মতো বিব্রতকর অবস্থাতে পরতে হয়নি। রাতের আঁধারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবাসার ঈদ উপহার নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে আওয়ামী লীগের গরীব নেতাকর্মীদের ঘরে। রাতে শতশত নেতাকর্মীদের দেখা গিয়েছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত মানুষের ঘরের দুয়ারে ঈদ উপহার রেখে আসতে। সোনারগাঁয়ে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সকল মহলে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী সোনারগাঁ উপজেলার বারদী বাজারে তার নেতাকর্মীদের ডেকে নিয়ে এ সকল ঈদ সামগ্রী দুঃস্থ ও অসহায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে দীপক কুমার বনিক দীপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সমাজের অনেকেই আছেন যারা শত কষ্টে থাকলেও কারো কাছে হাত পাততে চাননা। ঈদ সামগ্রী নিতেও সংকোচ বোধ করে। সকলের সামনে বিশেষ করে ক্যামেরার সামনে সাহায্যে নেওয়া আমার কাছেও বিব্রতকর মনে হয়। তাই কাউকে সাহায্য করলে আমি চেষ্টা করি গোপনেই করতে। করোনা মহামারীর সময়ও বিকাশের মাধ্যমে কারো পরিচয় প্রকাশ না করে আমি সোনারগাঁ বাসির পাশে থাকার চেষ্টা করেছি। করোনা কালীন সময়ে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে রাতের আঁধারে অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে রাতের আধারে দরজার সামনে পৌঁছে দিয়েছে। কারোর পরিচয়ই তখনও প্রকাশ করা হয়নি।
ঈদকে সামনে রেখে আমি আমার সাধ্যমতো আমার প্রানপ্রিয় সোনারগাঁ বাসির পাশে থাকার চেষ্টা করি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে।

এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park