1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যুবকের রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত

নাজমুল হাসান-মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে প্রশান্ত বাড়ৈ(২৬) নামে এক যুবকের রহস্যজন মৃত্যু হয়েছে। পরিবারের দাবি শত্রুরা মেরে ফেলেছে। আজ বৃহস্পতিবার(২০এপ্রিল) সকাল আনুঃ ৫ঃ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ ও নিহত পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামের হরিচাদ বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে বাড়িতে না আসলে,তার মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার(২০এপ্রিল) সকালে একই এলাকার অভিজিৎ বাড়ৈ জমিতে ধান কাটতে গেলে ধান ক্ষেতের মধ্যে ধান লড়তে দেখে কাছে গিয়ে দেখেন একটি লোক পড়ে আছে। পরে জয়ন্ত বাড়ৈকে ফোন করে বলেন,তোমাদের বাড়ির পাশের ধান ক্ষেতে একটি লোক পড়ে আছে। জয়ন্ত দৌড়ে কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই প্রশান্ত বাড়ৈ এবং স্থানীয় লোকের সহায়তায় বাড়ি নিয়ে,বিষ জাতীয়কিছু খায় মনে করে ডিম ও তৈল খাইয়ে দেন এবং পয়সার হাট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের বাবা ও মা বলেন, আমার ছেলে মরতে পারে না।আমাদের শত্রু আছে।তারা মেরে ফেলেছে।

এ বিষয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park