1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় র‍্যাবের অভিযানে এক কেজি ৪৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-৪

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী,জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৮/০৪/২৩ খ্রিঃ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২,পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী পৌরসভার পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৩৯,৫০,০০০/- (এক কোটি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ০১ কেজি ৪৬৫ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মোবাইল-০৪টি, সিমকার্ড-০৫টি, নগদ ১৩,০০০/- টাকা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নামঃ ০১। মেরজাহাতুন (৩৬), স্বামী-সেরাজুল ইসলাম, পিতা-মৃত আমজাদ, সাং-দিয়ার মনিকচক (বর্তমানে জলাহার), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ০২। মোঃ ইমরান (২৭), পিতা-মোঃ আজম মন্ডল, সাং-পেয়ারাখালী, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা, ০৩। মোছাঃ গোলবাহার (৫০), স্বামী-মৃত আমজাদ, পিতা-মৃত সেত্তাজ আলী, সাং-চর-বোয়ালমারী (বর্তমানে জলাহার), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ০৪। মোছাঃ শেনারা খাতুন (২১), স্বামী-মোঃ মনিরুল ইসলাম, পিতা-সেরাজুল ইসলাম, সাং-পারকাসুন্দিয়া, থানা-আত্রাই, জেলা-নওগাঁ।

র‍্যাব সূত্রে জানা যায়,এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরো বলেন র‍্যাব-১২ কে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park