1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মদনগঞ্জ – মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৪৫) ও মুকুল (৪০)। তারা দুজনে ওই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে ও গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালকসহ এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান সাংবাদিকদের  জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park