1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয় পতাকা ছাড়া চলছে রুপপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

পাবনা বেড়া উপজেলার রুপপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয় জাতীয় পতাকা ছাড়া। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে সরকারি অফিস আদালত বন্ধের দিন ব্যতিত প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। কিন্তু রুপপুর ইউনিয়ন ভূমি অফিস চলে উলটো।

১৩ এপ্রিল বৃহস্পতিবার ১১ টায় রুপপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে পতাকাবিহীন অফিস করতে দেখা যায়,ডাটা এন্ট্রিকারী রতন,রাসেল,অফিস সহায়ক(পিয়ন) হেলাল কে। ঘড়িতে তখন ১১ টা বাজে সাংবাদিকদের উপস্থিতি টেরপেয়ে দ্রুত পতাকা উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েন অফিস সহায়ক(পিয়ন) হেলাল। পরে স্থানীয়রা বলেন,এ ভূমি অফিসে প্রায়ই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। ভূমি অফিসে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনাটি জাতীয় পতাকার প্রতি অসম্মান জানানো।এটা রাষ্ট্রদ্রোহীতার সামিল।এ কারণে স্থানীয়রা বলাবলি করেন ভূমি অফিসে খাজনার চেয়ে বাজনা বেশি। হেলাল এর সাথে কথা বললে তিনি বলেন,নায়েব সাহেব উপজেলা পরিষদ এ গিয়েছেন তার সিল রেখে যাওয়ায়।আমি সিল টা তারাহুরো করে দিতে গিয়ে পতাকা উত্তোলন এর বিষয় টা ভূলে যাই। ডাটা এন্টি কারী রতন বলেন,নায়েব আজ অফিস এ আসেনি,হাজার বার চেষ্টা করলেও মুঠোফোনে পাওয়া যাবে না৷ উপজেলা পরিষদ এ গিয়েছেন। এবিষয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) এর সাথে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এবিষয় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা সবুর আলী বলেন,বিষয় টা আপনার মাধ্যমে জানলাম আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park