1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডাসারে আ.লীগ-বিএনপির সংঘর্ষ-ভাঙচুর,আহত অর্ধশত,গ্রেফতার ৪

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

নাজমুল হাসান-ডাসার:

মাদারীপুরের ডাসারে বিএনপি’র ১০ দফা অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষ হয়েছে।

এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।বিএনপি কেন্দ্রীয় নেতা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ ৪জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়াও সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার বিকাল তিনটায় ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।তবে সংঘর্ষের ঘটনায় দুই দলেই একে অপরকে দায়ী করছে।

ডাসার উপজেলার শ্রমিক দলের আহবায়ক শাহ আলম ফকির সাংবাদিকদের বলেন,কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি উপলক্ষে পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীরা ডাসার উপজেলার বিএনপির পার্টি অফিস কাঁঠাল তলা বাজারে জড়ো হন। কিন্তু সকাল থেকেই বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।পরে সংঘর্ষ বাধে।

তবে ডাসার উপজেলার ছাত্রলীগ নেতা সুজন খান বলেন,বিএনপি’র সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে কটুক্তি করেন এবং স্লোগান দিতে থাকেন।তখন আমরা বাধা দিলে আমাদের উপরে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন।এতে আমাদের চার নেতাকর্মী আহত হন এবং দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের মাদারীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ডাসার উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন বলেন,বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশবিরোধী স্লোগান দিচ্ছিল এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park