1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের অনিয়মের অভিযোগে অটোচালকদের বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

কাঁচপুর হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতণের অভিযোগ তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের বিরুদ্ধে মাসিক চাঁদা ও অবৈধ অটোরিকশা আটক করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও তুলেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকোনোমিক জোন, পিরোজপুর ও মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। ঈদের আগে পুলিশের হয়রানি থেকে বাঁচতে বিক্ষোভে অংশ নেয় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভকারী আহত অটোরিকশা চালক মো. রাসেল বলেন, “কাঁচপুর হাইওয়ে পুলিশকে মাসিক ১৫০০ টাকা চাঁদা দিয়ে সিএনজি চালানোর অনুমতি পেলে আমরা কেন অটোরিকশা চালানোর অনুমতি পাবো না? ৩ দিন আগে আমার অটোরিকশা আটক করতে আসলে আমি অটোরিকশাসহ রাস্তার নিচে পরে গিয়ে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন”।

অটোরিকশার মালিক রবিউল ইসলাম রবি অভিযোগ করে বলেন, “কাঁচপুর হাইওয়ে পুলিশ প্রায় সময় অভিযানের নামে ব্যাটারিচালিত ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে ৩-৪ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়। অনেক সময় একই গাড়ি দিনে দুইবার ধরে”। এছাড়া গাড়ির চালকদের নির্যাতন করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এনিয়ে সম্প্রতি পিরোজপুর এলাকায় সাথে পুলিশের হামলার ঘটনাও ঘটে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত ইনচার্জ (টিআই) মো. ইব্রাহীম মাসিক চাঁদা ও অবৈধ অটোরিকশা আটক করে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা ও পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি ও অটোচালকরা মারামারি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে তা সমাধান করেন। যদি কেউ অবৈধ ভাবে টাকা আদায় করে থাকে তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park