1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন: ডেপুটি স্পিকার

  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

বেড়া,সাঁথিয়া(পাবনা) প্রতিবেদক:

ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শামসুল হক টুকু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ তৈরী করতে চাচ্ছেন। আর এ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনাও করছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশে শিক্ষা,বিদ্যুৎ,রাস্তা,ব্রিজ,চিকিৎসা খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। অন্যরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন সকল খাতকে পিছনের দিকে নিয়েছে। সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে,ইতহাস জানতে হবে,মুক্তিযুদ্ধের চেতনায় জাতীকে উদ্বুদ্ধ করতে হবে।মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন তারা দেশকে পাকিস্তানের দিকে নিতে চায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়ন (খ) আওয়ামী লীগের আয়োজনে বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন আওতার পাটগাড়ি থেকে সেলন্দা পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন,নাগডেমরা ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান হাফেজ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। নাগডেমড়া ইউনিয়ন(খ) শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হারুনের পরিচালনায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park