1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের ৬ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর, জৈইনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাদের সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুর রহমান, এসআই মো. ইমরান হোসেন, এসআই পঙ্কজ কান্তি সরকারসহ সঙ্গীয় ফোর্স সহায়তা করেন।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এভাবে প্রতি বছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরোও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান, তিতাস গ্যাসের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park