1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দীপক কুমার বণিকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পঠিত

নিউজ ডেস্ক:

মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) দিনটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু।

শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই নেতা। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

সকল শহীদ ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সজীব ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি সুমিত রায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রিপন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park