1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৮৯ বার পঠিত
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

নিহত যুবক রুবেলের মৃতদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত একটি জায়গায় রুবেলের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তিনি আরো জানান,নিহত যুবক রুবেল রূপগঞ্জ এলাকায় সে একটি কারখানায় কাজ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park