1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ বুলেট গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান বুলেট টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে এ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান”ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪) থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park