1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ইউপি সদস্য পুত্র কতৃক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি-থানায় লিখিত অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড কুশিয়ারা মহল্লার বাসিন্দা আব্দুল মজিদ এর স্ত্রী সাবানা খাতুন।বৃহস্পতিবার ২মার্চ বেড়া মডেল থানা উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সেখানে তিনি উল্লেখ্য করে বলেন,যে আমি মোছাঃ সাবানা খাতুন (৩৬) স্বামী মোঃ আব্দুল মজিদ মিঞা,সাং- কুশিয়ারা,থানা-বেড়া, জেলা-পাবনা থানায় হাজির হইয়া এই মর্মে লিখিত ভাবে অভিযোগ করিতেছি যে, আমার ছেলে মোঃ শামীম(১) সন্টু (২০) ফেসবুকের শেয়ারকৃত পোষ্টকে কেন্দ্র করিয়া ও পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদী ০১। চাকলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন (৪৮), পিতাঃ মৃত ফজলুল হক,০২ মোঃ মোস্তাকিন (২৫), পিতাঃ মোঃ আলমগীর, উভয় সাং-বাগজান, থানা-বেড়া, জেলা-পাবনায় ইং ০২/০৩ /২০২৩ তারিখ দুপুর ০২:০০ ঘটিকার সময় ০২ নং বিবাদী মোস্তাকিনের ব্যবহৃত মোবাইল ফোন হইতে আমার ছেলের ব্যবহৃত মোবাইলে ফোন করিয়া বিবাদীদ্বয় আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার ছেলে বিবাদীদ্বয়ের এহনে গালিগালাজের কারন জিজ্ঞাসাবাদ করিলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হইয়া আমার ছেলের জান-মালের ক্ষতি সাধনের জোর হুমকি প্রদান করে। বিবাদীগন সুযোগ পাইলে আমার ছেলেকে প্রাণে হত্যা করিবে বলিয়া ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করিয়া মোবাইল ফোন কাটিয়া দেয়। পরবর্তীতে ঘটনার বিষয়ে আমার ছেলে, আমাকে ও স্বাক্ষী ০১। মোঃ জালাল মিয়া (৪৫),০২। মোঃ আব্দুল মজিদ (৫০), উভয় পিতাঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উভয় সাং- কুশিয়ারা,থানা-বেড়া,জেলা- পাবনাস্বয়সহ অনান্য লোকজনকে জানাইলে আমরা ঘটনার বিষয়ে জানিতে পারি। বিবাদীদ্বয়ের এহনে আচরনে আমি আমার ছেলের জান-মালের ক্ষতি আশংখায় ভুগিতেছি। বিবাদীদ্বয় কর্তৃক যে কোন সময়ে, যে কোন ধরনের ক্ষতির জোর আশংখা রহিয়াছে। পরবর্তীতে ঘটনার বিষয়ে স্থানীয় বিজ্ঞ প্রধানদের অবগত করিয়া ও নিকট আত্মীয় স্বজনদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ করিতে সামান্য বিলম্ব হইল।অতএব, উক্ত বিষয়ে যথাযথ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জনাবের নিকট বিনীতভাবে অনুরোধ করছি। শামীম বলেন,চাকলা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য নেয়া চল্লিশ(৪০) দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।অতি দরিদ্রদের জন্য নেয়া কর্মসংস্থান কর্মসূচিতে চাকলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন মনগড়া শ্রমিকদের নামের তালিকা করে এ দুর্নীতি করছে।প্রকল্পের শ্রমজীবীর অতিদরিদ্র-দুস্থদের তালিকায় রয়েছে সুস্থ-সচ্ছলদের নাম।ইউপি সদস্য আলমগীর হোসেন,কাজ না করিয়ে টাকা উত্তোলন এর উদ্দেশ্যে জিকরুল হোসেন নামের এক ব্যাক্তির নাম,মোবাইল নম্বর ভোটার কার্ড ব্যাবহার করে তালিকায় নাম দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।এমন একটি সংবাদ লিংক আমি ফেসবুকে শেয়ার করায় এমন হুমকি দিয়েছে আমাকে। অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে হত্যা হুমকির অডিও প্রতিবেদক এর নিকট সংরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park