1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে মঙ্গলবার গভীর রাতে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাইচ্ছুটি গ্রামের মো.আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭) ও ফেনী জেলার সদর থানার মধ্যম কাছাড় গ্রামের আবু আহম্মেদের ছেলে জাকির হোসেনকে (৪০) আটক এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছেন।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ মো. বিল্লাল হোসেনের দেয়া তথ্য মোতাবেক ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে থানার ওসি মাহাবুল আলম, ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ ও তিনি নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক বসিয়ে গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park