1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বস্তায় ভর্তি অবস্থায় বাস চালকের লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ার হাইওয়ের সংযোগ বেইলর রাস্তার পাশ থেকে বস্তায় ভর্তি মো. মোস্তফা নামে এক বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তা ভর্তি একটি লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর খবর পেয়ে তার সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ’র নেতৃত্বে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ।
পুলিশের ধারণা গত -৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park