1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ডারবি সিগারেট সরবারাহকারি এক্সপ্রেস লিঃ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় বৃটিশ আমেরিকা টোবাকো কোং লিমিটেড এর উৎপাদিত ডারবি সিগারেট কোম্পানির সরবারাহ ও বিপননকারী প্রতিষ্ঠান মার্কেট এক্সপ্রেস লিঃ(পাবনা) এর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি বেড়া প্রেসক্লাবে ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সর্ব সাকুল্যে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে।ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,আমরা নিম্ন স্বাক্ষর কারিরা আপনাদের সম্মুখে অভিযোগে জানাচ্ছি যে,আমরা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী।আমরা স্বল্প পুঁজি খাঁটিয়ে কেউ মনোহরি,কেউ চায়ের দোকানি সহ ছাপোর্ষা মানুষ। আমরা অন্যান্য ব্যবসার সাথে বৃটিশ আমেরিকা টোবাকো কোং লিমিটেড এর উৎপাদিত ডারবি সিগারেট বিক্রয়ের জন্য ক্রয় করে থাকি এবং এ জন্য কোম্পানির সরবারাহ ও বিপননকারী প্রতিষ্ঠান মার্কেট এক্সপ্রেস লিঃ (পাবনা) এর সাথে সরাসরি লেনদেন করে থাকি। গত২০২২ সালের মার্চ মাসে হঠাৎ করে ঐ কোম্পানির এস আর মাসুদ আমাদের কাছে এসে অডিট এর কথা বলে প্রত্যেকের নিকট থেকে ডারবি সিগারেট তুলে নেয় এবং কারও কাছ থেকে নগদ অর্থ নিয়ে আমাদের ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সর্ব সাকুল্যে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা ১৯/০৩/২০২২ ইং তারিখে ফেরত দেওয়ার কথা বলে হাতিয়ে নেয়।পরবর্তীতে তার কাছে উক্ত টাকার সমমূল্যের মাল চাওয়া হলে গড়িমসি করে অদ্যাবধি তা ফেরত দেয় নাই ৷আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ দিনে রোজগারে দিনে খাওয়া গরীব মানুষ। এতগুলো টাকা হাতিয়ে নেয়ায় আমরা সকলেই পথে বসে গেছি এবং স্ত্রী সন্তান সহ না খেয়ে থাকার উপক্রম হয়েছি।এ অবস্থায় চলতে থাকলে আমাদের ক্ষতিগ্রস্থ ১৪ জনের পরিবারসহ আত্নহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা। আমারা জানতে পেরেছি উক্ত মাসুদের সাথে আরো বেশ কজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাদের মধ্যে উলে­খ যোগ্য এস আর মাসুদ (বেড়া),এস আর লিটন,এস আর আশিক পয়েন্ট ইনচার্জ মোঃ নজরুল ইসলাম,বিজিনেস ম্যানেজার মনিরুল ইসলাম।এরা সংঘবদ্ধ ভাবে পরিকল্পনা করে সিগারেট ও নগদ টাকা কৌশলে আমাদের কাছ থেকে হাতিয়ে নেয় ফলে এলাকায় উক্ত কোম্পানির দুর্নাম ছড়িয়ে পড়ছে। এ অবস্থাতে পরিত্রান আমাদের ক্ষতিপূরন পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, পাবনা-১ আসন এর মাননীয় সাংসদ ও ডেপুটি স্পিকার মহোদয় ও উক্ত কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park