1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

সুইডেনে পুলিশি পাহারায় মুসলমানদের পবিত্র কুরআন শরীফ অবমাননা করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস,পি, ইউনিয়ন কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় ওলামায় আহলে সুন্নত ওয়াল জামায়াত সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে, সুইডেনে পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনুল কারিম অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা মুসলমানরা এখনও মরে যাই নি, কুরআন আল্লাহর প্রেরিত আমানত এবং কুরআনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তাঁর। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব। এসময় বক্তারা সুইডেনকে বয়কট করা ছাড়াও মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ মেম্বার, নজরুল ইসলাম (রুপচান), হাজী সিরাজুল ইসলাম, মফিজ সরকার, আমিরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম খলিল, শায়েখ মাওলানা রফিকুল ইসলাম চিশতী আল-কাদেরী, মাওলানা রুহুল আমিন নেছারী, মুফতি শেফাউল করিম সালেহী, মাওলানা ইমাম হাসান মোহেব্বী,
মাওলানা আনিছুর রহমান আল-কাদরী, মাওলানা খন্দকার আল-আবু নোমান আল-কাদেরীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park