1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৫৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সাঈদুল নামে এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকায় পারিবারিক কলহের জেরে অভিযুক্ত স্বামী সাঈদুল (৩৬) তার ছেলে সন্তান অর্নব (১২) ও সিয়াম (১০) এর সামনে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী আঁখি (৩২) কে হত্যা করে বলে জানা গেছে।

হত্যাকান্ডে জড়িত স্বামী সাঈদুল পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে। নিহত আঁখি একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, ৬ মাস পূর্বে অভিযুক্ত সাইদুল তার খালাতো ভাই তুহিন কে একটি গ্যারেজে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঐ মামলায় জামিনে এসেই পরবর্তীতে তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া ও মারামারি করতো।

স্থানীয়সূত্রে আরো জানা যায়, রাতে হঠাৎ তার ঘর থেকে ছেলেদের চিৎকারের আওয়াজ শুনে এগিয়ে গেলে হাত-পা বাঁধা, পুরো মুখ রক্তাক্ত ও থেতলানো অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সরেজমিনে হত্যাকান্ডের সাথে জড়িত সাঈদুলের বাড়িতে গেলে ঘরের আসবাবপত্র এলোমেলো ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। একই সাথে নিহত আঁখির বাড়িতে স্বজনদের কান্নায় যেন আকাশ-বাতাস ভারি হয়ে আসে।

নিহত আঁখি হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী দুই ছেলে অর্নব ও সিয়াম বলেন, রাতে মার সাথে বাবার কথা-কাটাকাটির একপর্যায়ে মাকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটানো শুরু করে। মায়ের চিৎকারের আওয়াজ শুনে আমরা পাশের কক্ষ থেকে দৌড়ে গেলে বাবা আমাদেরকে ধাক্কাধাক্কি করে পালিয়ে যায় ৷

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম সুমন জানান, গৃহবধূকে হত্যার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park