1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ছাত্রী উত্ত্যক্ত বন্ধ করতে প্রশাসনিক নজরদারি চান অভিভাবকেরা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি: 

পাবনার বেড়া উপজেলায় কলেজ যাওয়ার পথে এক বখাটের উত্ত্যক্ত ও মারধরের শিকার হয়ে মৈত্রবাঁধা এলাকার চা-দোকানি জাইদুল হোসেনের মেয়ে বেড়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা খাতুন (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুস্মিতার বাবা জাইদুল হোসেন বেড়া মডেল থানায় বাদী হয়ে অভিযুক্ত তরুণ আশিক হোসেন কে আসামি করে মামলা করেছেন।দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এঘটনার পর থেকে উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাইভেট কোচিং সেন্টারের সামনে ও যাতায়াত পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা কয়েকটি চিহ্নিত স্থানে প্রশাসনিক নজরদারি চান অভিভাবকগণ।সুস্মিতার ঘটনার পর থেকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ভয়ভীতি কাজ করছে।উল্লেখ্য বেড়া সরকারি ডিগ্রি কলেজ,বি,বি হাই স্কুল,বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়,আলহেরা একাডেমি,গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ,মিলেনিয়াম স্টার স্কুল,রেইনবো স্কুল এন্ড কলেজ,ট্যালেন্ট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের সামনে প্রশাসনিক নজরদারি জরুরী বলে জানান অভিভাবকগণ ও স্কুল পরিচালক।অভিযোগ করে এক অভিভাবক বলেন,আমার মেয়ে কলেজে পড়ে সুস্মিতার ঘটনা শোনার পর আমাদের মনে এক প্রকার ভয়ভীতি কাজ করছে।আমাদের সন্তান সকালে কলেজে যায় আমি মাঝে মাঝে সাথে যাই তখন দেখি রাস্তার মাঝে কয়েকটি স্থানে দলে দলে বিভক্ত হয়ে কিছু বখাটে ছেলে দারিয়ে থাকে।তাদের কাজ কি এসময়।আমরা চাই শিক্ষার্থীরা যে পথে স্কুল কলেজে যাওয়া আসা করে সকালে এবং ছুটির পর সেখানে প্রশাসনিক নজরদারি চাই।প্রশাসনিক নজরদারি থাকলে আমাদের দুশ্চিন্তা টা একটু কম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park