1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ২৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় রাতের আঁধারে কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক  ভেকু দিয়ে কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রমজান হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার রমজানের নেতৃত্বে স্থানীয় ২০/২৫ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট প্রায় ৩-৪ বিঘা ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটভাটায় চড়া দামে বিক্রি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমগাঁও  এলাকায় কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক ভেকু দিয়ে পুকুরের সমান কেটে ট্রাক ভর্তি করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে যাচ্ছে। তাদের এ মাটি কাটায় যাতে কেউ বাধা না দেয় সেজন্য মাটি কাটার সঙ্গে জড়িতদের বাহিনী মহড়া দিয়ে যাচ্ছে।
স্থানীয় জমির মালিক ও কৃষকদের অভিযোগ, কৃষি জমির মাটি এতটাই গভীর করে কেটে নিয়ে যায় যে কেউ দেখলে পুকুর না বলে উপায় থাকবেনা। তাদের মতে প্রতিটি জমি ভেকু দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে কেটে নিচ্ছে মাটি সন্ত্রাসীরা। ফলে পাশের জমির মাটি স্বভাবতই ওই গর্তে পড়ে যায় এবং তা বিনা টাকায় ও বিনা অনুমতিতে নিয়ে যায় তারা। ফলে অনেক জমির মালিকদের বাধ্য হয়েই মাটি বিক্রি করতে হচ্ছে।
ফসলি জমি রক্ষায় স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা  প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের কাছে গিয়েও কোন সুফল পায়নি। বর্তমানে ফসলি জমি পরিণত হচ্ছে ডোবা ও পুকুরে। ফলে সর্বশান্ত হচ্ছে কৃষকরা। কোন কৃষক মাটি সন্ত্রাসীদের কাছে ফসলি জমির মাটি বিক্রি করতে অস্বীকার করলে তারা রাতের আধারে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়।
জমির মাকিকগণ রমজান মেম্বারের ভয়ে মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার সাধারণ জনগণ তার কর্মকান্ডের  নিন্দা জানান।
এ বিষয়ে মোবাইল ফোনে রমজান মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, রাজনীতি করলে পোলাপান পালতে হয়, আমাদের এলাকায় তেমন কাজকর্ম নেই। তাই আমরা মাটি বিক্রি করছি।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামীকাল সকালেই সরেজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park