1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু,আহত-৩

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরো ৩ জন নারী শ্রমিক। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কাঁচপুর বিসিক শিল্পনগরীর ১ নাম্বার গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পপি বেগম (২৩), নুরোনাহার (৩০)।তারা দুজনেই এস্কোয়ার গার্মেন্টসের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে কাঁচপুর বিসিকের এস্কোয়ার গার্মেন্টস শ্রমিকদের কাজের ছুটি হয়। বিসিক ১নাম্বার গেটে ২০/২৫ জন এই গার্মেন্টসে নারী শ্রমিক এক সাথে রাস্তা পার হয়ে মাঝলেনে দাড়িয়ে থাকে অপর পাশে যাওয়ার জন্য। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক দূরপাল্লার বাস ৫/৬ জনের উপর দিয়ে চলে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে পপি বেগম কে মৃত্যু ঘোষণা করে। গুরুতর আহত হওয়া নুরোনাহার,অঞ্জনা,ময়নাকে ঢাকা কলেজ মেডিকেলে প্রেরণ করে ও রহিমাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১টার দিকে ঢাকা মেডিকেলে নুরোনাহারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানায় ওই গার্মেন্টসে নারী শ্রমিক কবিতা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) আবুল কাশেম আজাদ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অজ্ঞাত বাসকে কেউ চিহ্নিত করতে পারেনি। নিহত পপির লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park