1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় কনকনে শীতে দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬০ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

উত্তরের জেলা পাবনায় বাড়ছে শীত।হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা সেই সঙ্গে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও প্রকট করে তুলেছে।শীত ইতোমধ্যেই জেঁকে বসেছে গ্রামীণ জনপদে।দরিদ্র ও খেটে খাওয়া মানুষরা শীত থেকে রক্ষা পেতে পুরাতন গরম কাপড়ের দোকানে ভিড় করছে।কনকনে শীতে পুরাতন কাপড়ের দোকান গুলোতে বিক্রি বেড়েছে জমে উঠেছে ব্যবসা।শীত নিবারণে পুরাতন গরম কাপড় অসহায়ের সহায়।এই শীতে কর্মহীন হয়ে দুর্ভোগে পড়ছে দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ।দিনে সূর্যের দেখা মিলছে মধ্য দুপুরে।সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বেড়া উপজেলার চরাঞ্চলের কৃষক ও খেটে খাওয়া দিনমজুরেরা।এ অবস্থায় ঠান্ডায় ঠিকমত মাঠে কাজ করতে পারছেন না।এতে ব্যাহত হচ্ছে জীবনযাপন। মানুষের পাশাপাশি গবাদিপশুগুলোও ঠান্ডায় ভুগছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে ঘনকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে বাস, ট্রাকসহ সড়কপথের যানবাহন।শীতের তীব্রতা কে উপেক্ষা করে অনেকেই ছুটছেন কর্মস্থলের দিকে।এদিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকেই ছুটছেন ফুটপাতে গরম কাপড়ের খোঁজে।শীতের তীব্রতা বাড়ার কারণে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীরা ভর্তি হচ্ছেন।বেড়া উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোছা ফাতেমা তুয জান্নাত বলেন,ঠান্ডাজনিত শিশু রোগী বেড়েই চলছে,ডায়রিয়া নিয়ে বেশ কয়েক জন ভর্তি।তাপমাত্রা কমতে থাকলে ঠান্ডাজনিত রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park