1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারে অবস্থিত মা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রেদোয়ান (১০) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে আব্দুল গাফফার ছেলে শিশু রেদোয়ানের (১০) টিউমার ধরা পড়ায় সোমবার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের ২য় তলায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অপারেশনের জন্য কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে ২০ হাজার টাকায় চুক্তি হয়।

এ সময় চুক্তি মোতাবেক হাসপাতালে কর্তব্যরত এনেস্থাশিয়া ডাক্তার মো. তোফাজ্জল হোসেন ও সার্জন ডাক্তার এম ছোয়ালিকিন রোগীর টিউমার অপারেশন করেন। এক পর্যায়ে রোগীর অবস্থান বেগতিক দেখলে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তারা পালিয়ে যান। পরে রোগীর স্বজনরা রেদোয়ানকে দেখে মৃত অবস্থায়।

এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার মো. তোফাজ্জল হোসেন সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি মো: মাহাবুব আলম বলেন, রোগীর স্বজনরা থানায় অভিযোগ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা বলেন, ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে। আর ডা. ডাক্তার মো. তোফাজ্জল হোসেন উপজেলা হাসপাতালের ডাক্তার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park