1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় তালাবন্ধ বাড়ীতে ধানের বীজ তৈরির কারখানা

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বেড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ড সানিলা মহল্লায় তালাবন্ধ একটি বাড়ীর ভেতর গড়ে উঠেছে ভাই ভাই সীডস্ /মেসার্স অরিয়ন এন্টারপ্রাইজ ধান পেঁয়াজ বীজ কারখানা।তালা বন্ধ কারখানার বাহির থেকে চেনার কোন উপায় নেই এটি একটি ধান বীজ তৈরী কারখানা,কারখানার কোথাও নাম,সাইনবোর্ড,ব্যানার,লোগো কিছুই লেখা নেই।সব সময় ভেতর থেকে বন্ধ থাকে প্রবেশ পথ চার পাশ প্রাচীর দিয়ে ঘেরা।কৃষকদের কাছে জনপ্রিয় ২৮-ধান বীজ নিজের নামে প্যাকেট তৈরি করে বাজার থেকে ধান ক্রয় করে প্যাকেট জাত করছে।পরে তা বীজ হিসেবে বাজারে বিক্রি করছে।সরেজমিনে দেখা যায়,নিজ নামীয় কোম্পানির মোড়কে নিম্নমানের ধান বীজ প্যাকেটজাত করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে।জানা যায়,দীর্ঘদিন ইয়াকুব এক প্রকার লোক চক্ষুর অন্তরালে এই বীজের ব্যবসা করে আসছে।কারখানা ঘুরে দেখা যায় মানহীন বিধান-২৮ বীজ প্যাকেট জাত করছেন।প্যাকেটের উপর সিরাজগঞ্জ,সাভার বাংলাদেশ ঠিকানা লেখা।কারখানা পরিচালক ইয়াকুব বলেন,বেড়াতে এটাই আমাদের একমাত্র কারখানা আমাদের কাগজপত্র লাইসেন্স সব আছে সিরাজগঞ্জের নামে।আমরা সারা বাংলাদেশের যে কোন প্রান্তে কারখানা করতে পারবো।

এ বিষয় বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম বলেন, এ কারখানা বিষয় আমরা কিছু না। আমাদের থেকে কোন প্রকার অনুমতি নেওয়া হয়নি আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। আমি ঢাকা টেনিং আছে। এসে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park