1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

১০ দফা দাবিতে নারায়ণগঞ্জে ইমতিয়াজ বকুল ও মুকুলের নেতৃত্বে গণ-মিছিল

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গণমিছিলকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের (পদ বঞ্চিত) নেতৃবৃন্দের সমন্বয়ে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

শনিবার ( ২৪ ডিসেম্বর ) দুপুর ২ টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়।

এ সময়ে সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠনের (পদ বঞ্চিত) নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়ে শ্লোগানে শ্লোগানে গণমিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম মুকুল এর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা লায়ন শফিকুল ইসলাম নয়ন ও মজিবুর রহমান ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সালাউদ্দিন সালু, সদস্য সচিব নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন- অর-রশিদ মিঠু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, মো. কাউসার, কাউছার আহমেদ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, সোনারগাঁ পৌরসভা তাঁতী দলের আহ্বায়ক আকবর আলী মিয়া ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park