1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রয়াত এমপি মোবারক হোসেন স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের দুই বার নির্বাচিত প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনের মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মোবারক হোসেন স্মৃতি সংসদ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আক্তার (ফেন্সি), মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এতে সভাপতিত্ব করেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সুযোগ্য সন্তান এরফান হোসেন দীপ।
এ সময় সোনারগাঁ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park