1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ভূমিদস্যু মোবারকের বিরুদ্ধে জাল দলিল করে জমি ক্রয়-বিক্রয়ের অভিযোগ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি (ছয়হিস্যা মৌজায়) এলাকায় জাল দলিল করে জমি ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে ওই এলাকার মৃত ছৈয়দ আলীর ছেলে মোঃ মোবারক হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও জমির মালিক মৃধাকান্দি এলাকার মৃত উমুদিয়া হাজীর স্ত্রী নুরজাহান বেগম সাংবাদিকদের সাথে আক্ষেপ করে বলেন, আমার স্বামী বেঁচে নেই, আমার চার ছেলে সবাই ইটালি এবং লন্ডনে প্রবাস জীবন পার করছে। এই সুযোগে আমার মৃত স্বামীর সাইন নকল করে ছয়হিস্যা মৌছায় আমাদের জমি এসএ দাগ-৩২৪, ৩২৫ আরএস দাগ ৪১৭, ৪১৮ থেকে ১৯ শতাংশ যায়গা ছৈয়দ আলীর ছেলে মোঃ মোবারক হোসেন জাল দলিল করে তার নামে রেকর্ড করিয়ে উল্টো আমাদেরই প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার সাথে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত আছে বলেও তিনি দাবী করেন।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, মোবারক দীর্ঘদিন যাবত মানুষের জমি দখলে নিতে সোনারগাঁ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও সাবেক সভাপতি ইছাহাক মিয়ার মাধ্যমে বিভিম্ন জাল দলিল বানিয়ে মালিকানা দেখিয়ে জোরপূর্বক ভোগদখল করছে এবং ওই সকল জমি ক্রয়-বিক্রয় করে কোটি টাকার মালিক-বনে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মৃধাকান্দি গ্রামের এক কৃষক জানান, মোবারক এই এলাকার অনেকের জমিই এভাবে প্রতারণা করে বিভিন্ন কোম্পানি ও প্রভাবশালীদের কাছে বিক্রি করে যাচ্ছে। তার বিরুদ্ধে মুখ খুললেই আড়ালে থাকা জড়িত প্রভাবশালীদের ক্ষমতাবলে জমির প্রকৃত মালিক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায়। তিনি বলেন, ভূমিদস্যু মোবারকের এমন কার্যকলাপের বলিদান হচ্ছে এলাকার অসহায় অনেক কৃষক ও খেটে খাওয়া মানুষ। তার বিরুদ্ধে প্রতিকারের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park