1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা জেলা ছাত্রলীগকে ঢেলে সাজানোর উদ্যোগ সভাপতি সবুজের

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭২ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ৭-১১-২০২২তারিখে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন সেখানে আগামী এক বছরের জন্য পাবনা জেলা শাখা ছাত্রলীগের সভাপতি পদে মিজানুর রহমান সবুজ ও মীর রাব্বিউল ইসলাম সীমান্ত কে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে।দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা ছাত্রলীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে ছুটে চলছে সভাপতি,সাধারণ সম্পাদক।এতে করে নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের উজ্জীবিত হতে দেখা গেছে।উপজেলা,থানা,কলেজ,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন।জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি।আমাকে সংগঠন যে দায়িত্ব দিয়েছে আমি তা সততা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে।তবে তৃণমূলে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করতে হবে।জামাত,বিএনপি মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পাবনা জেলা ছাত্রলীগ গড়াই আমার লক্ষ্য।আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা রাজ পথে আরো সুসংগঠিত হবার জন্য ছুটে চলছি।পাবনা জেলা ছাত্রলীগ হবে জামাত বিএনপির আতঙ্কের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park