1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক পদ পাওয়ায় রকিবুল ইসলাম মারুফ কে সংবর্ধনা

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সহ-সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন এস এম রকিবুল ইসলাম মারুফ কে।রকিব পাবনা জেলার বেড়া পৌরসভার বৃশালিখা গ্রামের বাসিন্দা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে।রকিবুল ইসলাম মারুফ দীর্ঘদিন বেড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত।পদ পাওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে ২ডিসেম্বর শুক্রবার আরিচা কাজিরহাট হয়ে যমুনা নদীর ঘোলা স্রোত উজিয়ে নিজ এলাকায় আসেন।এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ছাত্রলীগ সহ আওয়ামীলীগ,যুবলীগ নেতাকর্মী।এ সময় জেলা,উপজেলা,কলেজ,ইউনিয়ন,ওয়ার্ড সহ সকল পর্যায়ে ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।বেড়া বি,বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,এস এম আসিফ শামস্ রঞ্জন,বেড়া পৌর মেয়রও সভাপতি উপজেলা আওয়ামীলীগ।আলমামুদ সরকার সভাপতি,নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন।আব্দুল মান্নান মানু,সভাপতি বেড়া পৌর আওয়ামীলীগ।বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ।সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী।সাবেক পাবনা জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম বস।রেদোয়ান হাসান রুবেল সাবেক আহ্বায়ক বেড়া উপজেলা ছাত্রলীগ সহ আরো অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।রকিবুল ইসলাম মারুফ বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি।বাংলাদেশ ছাত্রলীগ আমাকে যে দায়িত্ব দিয়েছে সততা নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব।আমাদের অভিভাবক বাংলাদেশ সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু সাহেবের নির্দেশে সামনের দিকে এগিয়ে যাবো।আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park