1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয় প্রেসক্লাবে দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভা অনু‌ষ্ঠিত 

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার পঠিত

মোঃ পারভেজ হোসেন:

জাতীয় দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শোক সভা আয়োজন করা হয়েছে। সোমবার (২৮‌শে ন‌ভেম্বর) বিকাল ৩টার সময় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁন অডিটোরিয়ামে কোরআন তে‌লোয়াতের ম‌ধ্যে দি‌য়ে এ অনুষ্ঠান শুরু করা হয়।


এ সময় জাতীয় দৈ‌নিক দিন প্রতি‌দি‌ন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শ‌ফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন- এশিয়ান টিভি ও এশিয়ান রেডিও লিমিটেড ৯০.৮ এফএম, এশিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন-উর রশিদ, সিআইপি।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপস্থিত ছি‌লেন, দৈ‌নিক দিন প্রতি‌দি‌ন পত্রিকার উপ‌দেষ্টা আলহাজ্ব র‌কিবুর ইসলাম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, দৈ‌নিক দিন প্রতি‌দিন পত্রিকার প্রধান সম্পাদক এম‌জি কিব‌রিয়া, নিবার্হী সম্পাদক মোঃ জালাল উদ্দ‌িন জু‌য়েল, সি‌নিয়র সহকারি সম্পাদক মোঃ আবদুস সামাদ রু‌বেল, বার্তা সম্পাদক মোঃ সামছুল আলম, সহকারি সম্পাদক মোঃ সালাউদ্দ‌িন, মোঃ‌ মোবারক হো‌সেন শা‌হিন, মোঃ জুলহাস হোসেন, যুগ্ন সম্পাদক এ আর শামীম মোল্লা ।
আ‌রো উপস্থিত ছি‌লেন, অত্র পত্রিকার বি‌শেষ প্রত‌ি‌নিধি ও অ‌ফিস সহকারি আফিফা নৌ‌শিন, তিশা, স্টাফ রিপোটার মোঃ জু‌য়েল রানার,  স্টাফ রি‌পোর্টার আকাশ সিকদার, অত্র পত্রিকার সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও উপজেলা এবং থানা পর্যায়ের প্রতিনিধি সহ আরো অনেকে।

জাতীয় দৈ‌নিক দিন প্রতি‌দি‌ন পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও শোক সভায়, প্রথম অধিবেশনে অত্র পত্রিকার প্রধান উপ‌দেষ্ট মোঃ হারুন অর র‌শিদ‌ গত ২৮ অক্টোবর ২০২২ইং মৃত‌্যু বরণ করায় সে উপলক্ষে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মহ‌ফি‌লের মধ্যে দিয়ে তাহার স্মৃতিকথা আলোচনা করেন বক্তরা। মিলাদ ও দোয়া প‌রিচালনা ক‌রেন হা‌ফেজ মাওলানা আরজউল্লাহ্।


এরপর দ্বিতীয় অধিবেশন অত্র পত্রিকার পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় প্রতি‌নি‌ধিদের মা‌ঝে সন্মনানা স্বারক ‌প্রদান ও  অত্র পত্রিকার সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও উপজেলা এবং থানা পর্যায়ের প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে  আলোচনা করেন এরপর সভাপতির সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park