1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় রোববার রাতে মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের পিকাপ ভ্যানে (সিলেট মেট্রো ১১-১৭০৬) অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কুমিল্লার কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে গাড়ি ভর্তি মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে মোট ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় অতঃপর ৪৩ কেজি গাঁজাসহ জুয়েল নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park