1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে হোসিয়ারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা,হাতের আংগুল বিচ্ছিন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত
স্টাফ রিপোর্টার:
বন্দরের তসিফ (৩০) নামে এক হোসিয়ারী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। রোববার (২০ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তসিফ এর মা সুলতানা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে বন্দর শাহীমসজিদ নূরবাগ এলাকার পাতলা মিয়ার ছেলে রাজু, দ্বীন ইসলামের ছেলে কাউছার আহম্মেদ মোহন, একই এলাকার নাহিম, রাজন, ঝলক, রিয়াদ সহ ৪/৫ জন মিলে ব্যবসায়ী তসিফকে এলাপাথারি কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
এবিষয়ে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন অপরাধী কেউই ছাড় পাবেনা দ্রুত ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park