1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেয়ের নিকট  শীতের পোষাক পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল মায়ের

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫০৫ বার পঠিত
নাজমুল হাসান-মাদারীপুর:
মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসায় পড়ুয়া সন্তানের নিকট  শীতের পোষাক পৌঁছে  দিতে গিয়ে রেকসোনা বেগম (৪২) নামে এক গৃহবধুর মোটরসাইকেল ধাক্কায় মৃত্যু হয়েছে।সোমবার (১৪-ই নভেম্বর) রাতে মার্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধু  উপজেলার সিডিখান ইউনিয়ন এর নতুন চরদৌলত খান গ্রামের আলাউদ্দিন ঢালীর স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক  সূত্র জানায়, গৃহবধু রেকসোনা বেগমের মেয়ে সুমাইয়া বাড়ির পাশের সিডিখান মমতাজ বেগম  মহিলা মাদ্রাসায় পড়া-লেখা করে আসছে।সন্ধ্যার দিকে কিছুটা শীত অনুভব হলে রেকসোনা বেগম তার মেয়ে সুমাইয়ার জন্য একটি শীতের পোষাক নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেন।কিন্তু পথিমধ্যে মিয়ারহাট রাস্তা পারাপারের সময় পেছন থেকে বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেল এসে রেকসোনা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।এতে করে তিনি গুরুতর জখম হন।ঘটনার টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী আলাউদ্দিন ঢালী বলেন,আমাদের সন্তান যাতে শীতে কষ্ট না করে তা মাথায় রেখে আমার স্ত্রী আমার সন্তানকে শীতের পোষাক দিতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় মারা গেছে।আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকারের অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত করবে না বলে নিহতের লাশ আমরা মর্গে প্রেরণ করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park