1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে বর্ধিত সভা

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় বর্ধিত সভা করেছে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন।

বর্ধিত সভায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, সহ-সভাপতি মামুন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যগন।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের কত নেতাকর্মী যুব মহাসমাবেশে যোগদান করবে সে বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park