1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সোনারগাঁবাসী

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সঞ্চালন লাইনে কাজ করার জন্য ৭ দিন গ্যাসের স্বল্প চাপ থাকার ঘোষনা দেয়ার পর রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সংকটে পড়তে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার।
সোমবার বিভিন্ন এলাকয় ঘুরে দেখা যায়, গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। রান্না বন্ধ হয়ে গেছে তাদের। বিশেষ করে গ্যাস না থাকায় ছোট শিশুদের খাবার তৈরিতে বেশি সমস্যা হচ্ছে।
কাচঁপুর এলাকার বাসিন্দা দেলোয়ার বলেন, হঠাৎ গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন গ্যাস ব্যবহার করায় লাকড়ির চুলোয় রান্না করা সম্ভব হচ্ছে না।
তাই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। অনেকেই শুকনো খাবার- চিড়া, মুড়ি, রুটি-কলা খেয়ে দিন পার করছেন।
উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা রায়হান হোসেন বলেন, আজ থেকে ৭দিন গ্যাস থাকবেনা বিষয়টি মেনে নেয়া যায়না। দিনের বেলা বন্ধ থাকলেও রাতে অন্ততপক্ষে চালু করে দেয়া উচিৎ।
হঠাৎ করে দিন-রাত সমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে ৭দিন  বন্ধ রাখলে চলবে না। আমরা তিতাসগ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামাবো।
মোগরাপাড়া এলাকার গৃহিনী ইয়াসমিন বেগম বলেন, এভাবে গ্যাস সরবরাহ বন্ধ করায় চরম বিপাকে আছি আমরা। ৭ দিন নয়, দ্রুত এর সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার টেকন্যাশিয়ান মোস্তফিজুর রহমান বলেন, মিল কারখানায় গ্যাস না থাকার কারণে আমরা সঞ্চালন লাইনে কাজ করছি।
তাই  ৭ দিন পর্যন্ত কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park