1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের স্থানীয় নেতা ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর সম্বালিত ছবিসহ ব্যানার ফেস্টুন অপসারণ করলেন এসিল্যান্ড

  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাজার কাচারীমাঠে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের স্থানীয় নেতা ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর সম্বালিত ছবিসহ ব্যানার, ফেস্টুন অপসারণ করে দিয়েছেন সোনারগাঁও উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিম।
স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জানান, উপজেলার মোগরাপাড়া বাজার কাচারীমাঠে প্রতিনিয়তই ওয়াজ-মাহফিল এবং দলীয় ও সরকারী অনুষ্ঠান বছরের পর বছর করে হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৬ নভেম্বর) বেলা ৩টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে সম্মেলনের আয়োজন করা হয়। এ কারণে গত শনিবার গভীর রাতে মোগরাপাড়া ইউনিয়ন (ভূমি) কার্যালয়ের সামনে থাকা মোগরাপাড়া বাজারস্থ কাচারীমাঠের চারদিকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সম্বালিত ছবিসহ ব্যানার, ফেস্টুন করে সাটিয়ে দেয়। পরে খবর পেয়ে রবিবার সকাল ১১টার দিকে সোনারগাঁও উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিম স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর সম্বালিত ছবিসহ ব্যানার, ফেস্টুনগুলো অপসারণ করে ফেলে দেন।
এতে করে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিম এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সরকারী কার্যালয়ে দলীয় কোন কার্যক্রম করা যায় না। বিধি মোতাবেক করার তাই হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত রয়েছেন।
এদিকে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাকে জানানো হয়েছিল যে, সরকারী কার্যালয়ের ভেতরে ব্যানার ফেস্টুর সাটানো হয়েছে। একটি সরকারী কার্যালয়ের ভেতরে দলীয় অনুষ্ঠান করা সম্ভব হয় না। তবে যদি কার্যালয়ের সামনে মাঠে হয়ে থাকে তাহলে আমি বিষয়টি আমি দেখবো।
অন্যদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোহাজ্জেম হোসেন জানান, মোগরাপাড়া বাজার কাচারীমাঠে বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত হচ্ছে। হঠাৎ করে কেন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের স্থানীয় নেতা ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর সম্বালিত ছবিসহ ব্যানার, ফেস্টুন ফেলে দিলেন সোনারগাঁও উপজেলা এসিল্যান্ড মো. ইব্রাহিম এটা খুবই দুঃখ জনক। তবে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে আমি আমার নেতাকর্মীদের দিয়ে দুপুর ১টা দিকে পুনরায় ব্যানার, ফেস্টুন লাগিয়েছি।
একদিকে সোনারগাঁও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মোহাজ্জেম হোসেন।
স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park