1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শহরে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

মঙ্গলবার রাত ৭টায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খানপুরে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ সভাপতি শাহীন শরিফ, আশিকুর রহমান অনি, কামরুল হাসান বাবু, তারেক সোবহান বাবু, আরিফ, কাদির, মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগর, বন্দর থানা ছাত্রদলের আহবায়ক রাহিদ ইশতিয়াক, তোলারাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিব সহ অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন, দেশনায়ক তারেক রহমান ও তার পরিবারের উপর এসব মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবেনা আওয়ামী লীগ সরকার। অচিরেই এই সরকারকে গণদাবীর মুখে পদত্যাগে বাধ্য করা হবে। জনগনই আমাদের আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park