1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হিরো আলমের নায়িকা থেকে এবার গায়িকা রিয়া মনি

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

নিউজ ডেস্ক: হিরো আলমের সঙ্গে নায়িকা হিসাবে সিনেমায় জুটি বেঁধেছেন বেশ আগেই। মডেল হয়েছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। এবার গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করছেন রিয়া মনি।

হিরো আলমের সঙ্গে ‘আমি আমার নামটা তোমার পাশে লিখে দিতে চাই’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এফএ প্রীতমের কথা ও সুরে গানের মিউজিক ভিডিও আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

নতুন অভিজ্ঞতা সম্পর্কে রিয়া মনি বলেন, হিরো আলমের সঙ্গে আমার জুটি মানুষ ভালোভাবেই গ্রহণ করেছেন। তার সঙ্গে মুভির পাশাপাশি অনেক মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছি। এবার গায়িকা হিসাবে হাজির হচ্ছি। আশা করি, দর্শক-শ্রোতা আগের মতোই আমাদের গ্রহণ করবেন। আসলে আমরা মানুষদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি।

হিরো আলম বলেন, আমি নিজের যোগ্যতাই আজ এ পর্যন্ত  এসেছি। কারো সহযোগিতা পাইনি। আমি মানুষের মনের কষ্ট বুঝি। এজন্য সবাইকে সহযোগিতা করি। পাশে দাঁড়ায়ই। সেই জায়গা থেকে রিয়া মনির সঙ্গে গানটি করেছি। আশা করি, সবাই ভালোভাবেই নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park