1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আইডিয়াল স্কুল এন্ড কলেজ সোনারগাঁওয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার বাড়িমজলিস এলাকায় হাবিবপুর ঈদগাহ সংলগ্ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ সোনারগাঁয়ের ক্যাম্পাসে এ বিদায় ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইডিয়াল স্কুল এন্ড কলেজ সোনারগাঁয়ের গভর্নিং বডির সভাপতি হাজী মো: শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এডমিনিস্ট্রেশন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন প্রফেসর ড. মো: আর্শেদ আলী মাতুব্বর।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে লেখাপড়ার বিকল্প নেই। তোমাদের শ্রম ও মেধার উপর ভিত্তি করে ভালো ফলাফল বয়ে এনে শিক্ষক ও অভিভাবকদের নাম উজ্জ্বল কর এই দোয়া করি।

উল্লেখ্য যে, আগামী ৬ই নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ সোনারগাঁয়ের বিজ্ঞান, ব্যবস্যা ও মানবিক বিভাগের ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সোনারগাঁয়ের কোপ-অপ্ট সদস্য ও মোগরাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল হোসেন তুষার, আইডিয়াল স্কুল এন্ড কলেজ সোনারগাঁয়ের অধ্যক্ষ মো: মিজানুর রহমান খাঁন, বাংলা প্রভাষক আশুরা রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park