1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে।

পল্টু জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের আপন বোন জামাই বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী, উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) ইলিয়াস মিয়া বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেপ্তার করে৷ এ ঘটনায় রাতে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park