1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঘুর্ণিঝড় সিত্রাং এর কবলে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

গতকাল ২৪ শে অক্টোবর সকালে থেকেই আকাশ মেঘলা তখনও জানা যায়নি এমন ভয়াবহ অবস্থা হবে ঘুর্ণিঝড় সিত্রাংয়ে, সন্ধ্যায় কিছুটা পানি হলেও বর্তমানে ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি তলিয়ে যায়।

ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িটি জীর্ণ শীর্ণ হয়ে পরেছে সাইনবোর্ডটি মজবুত থাকলেও ভিতরের সবাই চলছে জোড়াতালি দিয়ে ভিতরে প্রবেশ করতেই হাঁটুর উপরে পানি আর একটু বেকায়দায় হলে পরতে হতো গর্তে যাই হউক ভিতরে প্রবেশ করে দেখলাম রান্না চলছে কাঠের মাচায়,আর প্রতিটি বেড ৩/৪ টি করে ইট উঁচু করে দিলেও নিরাপদে নেই পুলিশ ফাঁড়ির কনেসটেবলরা।

এ বিষয়ে কনেসটপবল ইমরান বলেন আমি গত ৪ মাস যাবত এই ফাঁড়িতে কর্মরত আছি একটু হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো ফাঁড়ি, গতকাল ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে খুবই ভয়ে রাত পার করেছি কখন যেন বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাই আতংকে ছিলাম সারারাত ঘুমাতে পারিনি, পানি এখন শুধু খাটে উঠার বাকি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন খুব যন্ত্রণায় আছি হালকা বৃষ্টি হলেই ঘুম হারাম তলিয়ে যায় পুরো বিছানা পত্র। তিনি আরো বলেন এই সমস্যার মূল কারন চায়না ডেভেলপার কাজ ধরার পর থেকেই ড্রেন গুলো বন্ধ হয়ে যায় তাই পানি নামার কোন ব্যবস্তা নেই বর্তমানে আমরা খুবই কষ্টে সময় পার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park