1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কায়সার, মাসুমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতো বছর পর সম্মেলন হওয়ায় দলীয় কর্মীদের মাঝে বেড়েছে উচ্ছাস ও উত্তেজনায়।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে মাঠে এ ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলার সকল প্রান্ত থেকে কর্মীরা র‌্যালি নিয়ে স্টেডিয়ামে আসেন। কেউ কেউ এসেছেন ঘোড়ায় চড়ে। কেউবা আবার গান-বাজনা করে, সর্বোপরি আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

আর এই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সোনারগাঁ উপজেলা থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন।

এসময় সোনারগাঁ থেকে বিশাল মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামের সম্মেলনে যোগদান করেন তারা। রং বেরঙের পোষ্টার বিলবোর্ড আর ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়ামের আশপাশ সহ পুরা শহর।

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জাহিদ হাসান জিন্নাহ,লায়ন মাহবুবুর রহমান বাবুল,আল-আমিন সরকার, হুমায়ুন কবির ভুইয়া,মোশাররফ ওমর,সামসুল ইসলাম সামসু, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park