1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সুফিবাদের শান্তির পথে ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানালেন খাজা বাবা কুতুববাগী

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সুবিধাদই শান্তির পথ _এই আদর্শের বাণীবাহক একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক খাজাবাবা আলহাজ্ব হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী, মোজাদ্দেদী কুতুববাগী পীর কেবলাজান আত্মশুদ্ধি ও আত্মমুক্তির লক্ষ্যে সুফিবাদের পতাকা তলে সমবেত হওয়ার জন্য বাংলাদেশ ও বিশ্বের ধর্মপ্রাণ মানুষকে আহবান জানিয়েছেন।
১৯অক্টোবর বুধবার রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড সংলগ্ন
ঈদগা ময়দানে অনুষ্ঠিত এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।
হাজার হাজার জাকের-মুরিদ আশেকান এই দ্বীনি জলসায় যোগদান করেন।
বাদ আসর শুরু হওয়া এই মাহফিলে ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের ওলামা মিশনের আলেমগণের ওয়াজ-নসিহতের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদগণ সুফিবাদের নানা দিক নিয়ে কোরআন সুন্নাহ,ইজমা- কিয়াসের আলোকে মূল্যবান নসিহত পেশ করেন।
বাদ এশা মঞ্চে আসেন কুতুবক দরবার শরীফের পীর ও মোর্শেদ যুগশ্রেষ্ট হাদী খাজাবাবা কুতুববাগী কেবলাজান।

শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত এই চারটি বিষয়ের পরিপূর্ণ সাধনাই যে পরিপূর্ণ ইসলাম, সেই মহান আদর্শ কোরআন হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করেন।
তিনি বলেন, আজকের অশান্তিপূর্ণ পৃথিবীতে শান্তির একমাত্র পথ পরিশুদ্ধ আত্মার সাধনা। সেই সাধনা সুফিবাদের মধ্যেই অনুসন্ধান করতে হবে। সুফিবাদ মানুষকে নম্র ভদ্র করে, অহংকারমুক্ত করে এবং মানবসেবার মহৎ শিক্ষায় মানব চরিত্রকে আলোকিত করে।

খাজা বাবা কুতুববাগী বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মানুষদের সুফিবাদের পতাকা তলে এসে পরিপূর্ণ শুদ্ধ মানুষ হয়ে ওঠার আহ্বান জানান।
মাঠভর্তি লোকারণ্যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় এই মহান দ্বীনি জলসা। আখেরি মোনাজাতে খাজাবাবা কুতুববাগি পীর কেবলাজান বাংলাদেশসহ সারা বিশ্বের কল্যাণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park